" আপনার রেখে দেওয়া যে খাবার জিনেরা খায়- জিন সম্পর্কে ইসলামের সতর্কবার্তা - BD Today Viral

আপনার রেখে দেওয়া যে খাবার জিনেরা খায়- জিন সম্পর্কে ইসলামের সতর্কবার্তা

জিনদের-খাবার

মহানবী (সা.) একবার তার সাহাবি আবু হুরায়রা (রা.)-কে বললেন কিছু পাথর নিয়ে আসতে। তবে পশুর হাড় এবং গোবর আনতে নিষেধ করলেন।


আবু হুরায়রা (রা.) কাপড়ে করে কিছু পাথর এনে সেগুলো নবীজি (সা.)-এর পাশে রেখে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল, হাড় ও গোবরে আনতে আপনি নিষেধ করেছেন কেন? ওগুলিতে কি সমস্যা আছে? তিনি উত্তরে বললেন, সেগুলো জিনদের খাবার।


নাসিবিন শহরে (সিরিয়া ও ইরাকের মধ্যে আলজাযিরার একটি নগরী) জিনদের একটি দল এসেছিল। তারা ছিল সবাই ভালো জিন। আমার কাছে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। তাই তারা যে হাড় বা গোবরের পাশ দিয়ে যাবে, তাতেই নিজেদের জন্য খাবার খুঁজে পাবে। (বুখারি, হাদিস: ৩,৫৭৮)


তাই কেউ যদি বিসমিল্লাহ বলে খাবার খায় এবং হাড় থেকে মাংস খাওয়ার পর নাপাক স্থানে না ফেলে। মুমিন জিনেরা সেই হাড় হাতে নিলে তাতে গোশত ফিরে আসবে। (তিরমিজি, হাদিস: ৩,২৫৮)


আর দুষ্ট জিন ও শয়তানরা খায় এমন খাবার, যাতে আল্লাহর নাম উচ্চারণ করা হয় না। যেসব খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, সেগুলো তারা ছুঁয়েও দেখে না। গোবরে জিনদের পালিত পশুদের জন্য খাবার জমা হয়।


তার মানে জিনদের পোষা প্রাণী আছে এবং তারা তাতে আরোহণ করে। রাসুল (সা.) বলেছেন, ‘গোবর বা পশুর হাড় নাপাকি পরিষ্কারের কাজে ব্যবহার করো না। কারণ এগুলো তোমাদের ভাই জিনদের খাবার।’

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url



অনুসরণকারী