" সূরা আল ফাতিহা - Surah Al-Fatihah বাংলা উচ্চারণ এবং অর্থ সহ - বিডি টুডে ভাইরাল

সূরা আল ফাতিহা - Surah Al-Fatihah বাংলা উচ্চারণ এবং অর্থ সহ

সুরা নং- ০০১ : সূরা আল ফাতিহা - Surah Al-Fatihah (মক্কায় অবতীর্ণ)

surah-fatiha
Surah-Fatiha


 بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ

বাংলা উচ্চারণ : বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম

বাংলা অনুবাদ : পরম দয়ালু, আল্লাহ্‌র নামে শুরু করছি।

ইংরেজি : In the name of Allah, Most Gracious, Most Merciful.


الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

বাংলা উচ্চারণ : আলহামদু লিল্লাহি রাব্বিল আ’-লামি-ন।

বাংলা অনুবাদ : সকল প্রশংসা, মহিমা এবং ধন্যবাদ আল্লাহর; তিনি সকল চেতন অস্তিত্বের সার্বভৌম ক্ষমতার অধিকারী, যত্নশীল প্রভু।

ইংরেজি : Praise be to Allah, the Cherisher and Sustainer of the worlds


الرَّحْمَـٰنِ الرَّحِيمِ

বাংলা উচ্চারণ : আররহমা-নির রহি-ম

বাংলা অনুবাদ : পরম দয়ালু, সবসময় দয়ালু

ইংরেজি : Most Gracious, Most Merciful


مَالِكِ يَوْمِ الدِّينِ

বাংলা উচ্চারণ : মা-লিকি ইয়াওমিদ্দি-ন

বাংলা অনুবাদ : বিচার দিনের একমাত্র অধিপতি।

ইংরেজি : Master of the Day of Judgment


إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

বাংলা উচ্চারণ : ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন

বাংলা অনুবাদ : আমরা একমাত্র আপনার, শুধুই আপনার দাসত্ব করি, এবং একমাত্র আপনার কাছে, শুধুই আপনার কাছে অনেক চেষ্টার পরে সাহায্য চাই।

ইংরেজি : Thee do we worship, and Thine aid we seek


اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

বাংলা উচ্চারণ : ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম

বাংলা অনুবাদ : আমাদেরকে একমাত্র সঠিক, প্রতিষ্ঠিত, ঊর্ধ্বগামী, ক্রমাগত কঠিনতর পথের জন্য বিস্তারিত পথনির্দেশ দিন।

ইংরেজি : Show us the straight way


صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

বাংলা উচ্চারণ : সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ-ল্লি-ন।

বাংলা অনুবাদ : তাদের পথ যাদেরকে আপনি স্বাচ্ছন্দ্য, অনুগ্রহ, কল্যাণ দিয়েছেন, যারা নিজের এবং অন্যের ক্রোধের শিকার হয় না এবং ভুল পথে যায় না।

ইংরেজি : The way of those on whom Thou hast bestowed Thy Grace, those whose (portion) is not wrath, and who go not astray


Previous Post
No Comment
Add Comment
comment url



অনুসরণকারী