" পশ্চিমাদের শেষ ভুল' - ইমাম খামেনী - BD Today Viral

পশ্চিমাদের শেষ ভুল' - ইমাম খামেনী

the-last-mistake-of-the-west-imam-khomeini

২৮ ফেব্রুয়ারি শনিবার ভোরে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলাকে ইসরায়েল ‘আগাম প্রতিরোধমূলক হামলা (Pre-emptive attack) বলে উল্লেখ করেছে। ইরানের রাজধানীর রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।তেহরানের কেন্দ্রস্থলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।


উল্লেখ যে গত বছর জুনে অনাকাঙ্ক্ষিত ভাবে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে একাধিক হামলা চালিয়েছিল ইসরায়েল। ইসরায়েল তখন দাবি করেছিল, তাদের লক্ষ্য ছিলো ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা।তেহরান ও ছাড় দেয়নি।


ইসরায়েলের হামলার জবাবে তেহরানও তখন ইসরায়েলের দিকে শত শত রকেট ও ড্রোন ছুঁড়ে। পরে এক পর্যায়ে ২২শে জুনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আমেরিকান যুদ্ধবিমান বোমা হামলা চালিয়েছিল। দুপক্ষেরই অনেক ক্ষয়ক্ষতির পর মধ্যবর্তী সময়ে যুদ্ধ বিরতি ছিল।


তবে সম্প্রতি পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে না পারলে ইরানে হামলা করা হবে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির মধ্যেই জেনেভায় তৃতীয় দফার পরোক্ষ আলোচনায় বসেছিলেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা। যার ইস্যুতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে, আমেরিকা এই অঞ্চলে হাজার হাজার সেনা মোতায়েন করেছে। ট্রাম্প যাকে "আর্মাডা" হিসেবে বর্ণনা করেছেন।


যেখানে দুটি বিমানবাহী রণতরী, অন্যান্য যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং জ্বালানি বহনকারী বিমান রয়েছে। ইরান ও কম যায়না। তারাও তৈরি। ইরানের সর্বচ্চো নেতা হুশিয়ারি দিয়েছেন, যদি আবারো ইরানে হামলা করা হয় তবে তা হবে পশ্চিমাদের জন্য শেষ ভুল।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url



অনুসরণকারী