আমেরিকাকে সুনামিতে ডুবিয়ে দিতে প্রস্তুত পুতিন
বিশ্ব রাজনীতির ইতিহাসে পুতিনের নাম উচ্চারণ মানেই এক ভয়ঙ্কর শক্তির প্রতীক। কিন্তু এবার রাশিয়া তৈরি করেছে এমন এক অস্ত্র, যা পুরো মানব সভ্যতার জন্য হতে পারে “প্রলয়েরবার্তা”। এই প্রতিবেদনে আমরা তুলে ধরেছি রাশিয়ার গোপন পারমাণবিক টর্পেডো -Poseidon, যাকে বলা হচ্ছে Doomsday Weapon বা “প্রলয়াস্ত্র”!
এই টর্পেডো পারমাণবিক ওয়ারহেড বহনকরে সমুদ্রের গভীরে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এবং বিস্ফোরণের সময় সৃষ্টি করতে পারে ১০০মিটার উচ্চতার সুনামি, যা মুহূর্তেই ডুবিয়ে দিতে পারে আমেরিকার উপকূলীয় শহরগুলো- যেমন নিউইয়র্ক বা লসঅ্যাঞ্জেলেস। পুতিনের এই পারমাণবিক “Poseidon” কি সত্যিই পৃথিবীর শেষেরসংকেত দিতে চলেছে? এক অবিশ্বাস্য ভয়ঙ্কর অস্ত্রের রহস্যময় প্রযুক্তির সত্যতা।
বিশ্ব রাজনীতির আকাশে যখনই উত্তেজনা বাড়ে, তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উঠে আসে ভয় আর শক্তির প্রতীক হিসেবে। কিন্তু এবার যে অস্ত্রের কথা বলাহচ্ছে, সেটি পুরো পৃথিবীর সামরিক ভারসাম্যই বদলে দিতে পারে- নামতার Poseidon, এক ভয়ঙ্কর পারমাণবিক টর্পেডো। এই পোসেইডনকে বলাহচ্ছে “Doomsday Weapon” -অর্থাৎ “প্রলয়াস্ত্র”।
রাশিয়ার দাবি, এই টর্পেডো এমন এক পানির নিচের ড্রোন, যা পারমাণবিক ওয়ারহেড বহন করে সমুদ্রের নিচ দিয়ে হাজার হাজার কিলোমিটার ভ্রমণকরতে পারে। এবং যখন এটি বিস্ফোরিত হবে, তখন তা শুধু শহর ধ্বংস করবেনা-বরং সৃষ্টি করবে ১০০ মিটার উচ্চতার কৃত্রিম সুনামি! ভাবুন এক বার-নিউইয়র্ক বা লস অ্যাঞ্জেলেসের উপকূলে যদি এমন সুনামি আছড়ে পড়ে, তবে কয়েক মিনিটেই ডুবে যেতে পারে সম্পূর্ণ উপকূলীয় অঞ্চল!
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পোসেইডনের গতি ঘণ্টায় প্রায় ২০০কিলোমিটার, এবং এটি সমুদ্রের গভীরে প্রায় ১০০০ মিটার নিচ দিয়ে চলতে পারে। অর্থাৎ, এটি শনাক্ত করা প্রায় অসম্ভব। পুতিন ২০১৮ সালে প্রথম ঘোষণা দেন এই অস্ত্রের অস্তিত্বের কথা। তিনিবলেন, "রাশিয়ার এমন অস্ত্র রয়েছে যাকোনো প্রতিরক্ষা ব্যবস্থাই আটকাতে পারবে না।"
সেই সময় থেকেই পশ্চিমা দেশগুলোতে শুরু হয় আতঙ্ক। আমেরিকার সামরিক বিশেষজ্ঞরা মনেকরেন, এটি শুধু একটি অস্ত্র নয়, বরং মনস্তাত্ত্বিক যুদ্ধের হাতিয়ার। কারণ, পোসেইডন বাস্তবে ব্যবহার নাকরলেও, এর নাম উচ্চারণই অনেক সময় শত্রুপক্ষের মনে ভয় ঢুকিয়ে দিতে যথেষ্ট।
তবে কিছু বিশ্লেষক বলছেন, পোসেইডনের প্রকৃত ক্ষমতা এখনও প্রমাণিত নয়। রাশিয়া হয়তো অতিরঞ্জিত করছে, বা এটি এখনো পুরো পুরি কার্যকর নয়। তবুও প্রশ্ন একটাই- যদি সত্যিই পোসেইডন সক্রিয় হয়, তাহলে পৃথিবীর কোনো দেশই কি নিরাপদ থাকবে?
বিশ্ব আজ দাঁড়িয়ে আছে নতুন এক শীতল যুদ্ধের কিনারায়। পারমাণবিক অস্ত্র শুধু ধ্বংসনয়, তৈরি করছে ভয় ও অনিশ্চয়তার নতুনযুগ। শেষ পর্যন্ত, পোসেইডন কি শুধুই ভয় দেখানোর অস্ত্র, নাকি ভবিষ্যতের এক সুনামির আগমন বার্তা? সময়ই দেবে তার উত্তর…
